ads

রবিবার , ৪ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ৬ সদস্য কারাগারে

খবর টি পড়েছেন : ১২১
শেরপুরে দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ৬ সদস্য কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

karagarস্টাফ রিপোর্টার ॥ দুদকের দায়ের করা অর্থ আত্মসাত মামলায় শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী এবং তার সময়কালের ২ মহিলাসহ সাবেক ৬ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে আসামীদের অর্ন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় স্থায়ী জামিনের প্রার্থনার বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তা নাকচ করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক ইউপি সদস্যরা হচ্ছেন মোঃ বয়তুল্লাহ, মোশারফ হোসেন, আব্দুল মালেক, আব্দুর রশিদ, সাবেক সংরক্ষিত সদস্য হাজেরা বেগম ও ইসমত আরা।
আদালত সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকাকালীন সময়ে কামারিয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী ও ৭ ইউপি সদস্যের বিরুদ্ধে ২০১৪ সালের ৩ ডিসেম্বর শেরপুর সদর থানায় ৭টি মামলা দায়ের করে দুদক। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক কমল কুমার রায়ের দায়ের করা ও ওইসব মামলায় বিভিন্ন প্রকল্পের ৬৪ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। মামলাগুলো দায়েরের পর আসামীরা উচ্চ আদালতে আত্মসমর্পন করে অর্ন্তবর্তীকালীন জামিনে যায়। এদিকে মামলাগুলো তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল উপ-সহকারি পরিচালক মোস্তফা বুরহান উদ্দিন আহম্মদ গত ৩১ মে আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করায় আসামীদের জামিনের মেয়াদ শেষ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে অবৈধ করাত কল বন্ধে হিমশিম খাচ্ছে বন-বিভাগ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে হোটেল-রেস্তোরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads