নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাজমুল স্মৃতি কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল, কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া মাহফিল করেছে কলেজের শিক্ষক-শিক্ষর্থী ও এলাকাবাসী। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কলেজ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও এলাকার সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। নাজমুল স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াাউল হক, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ। ওইসময় বক্তারা কলেজপি জাতীয়করণে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রীসহ গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসকের প্রতি তাদের বিশেষ অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে এক দোয়া মাহফিলে কলেজটি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।























