ads

রবিবার , ২৪ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ: ঝিনাইগাতীতে কিশোরী বিনা হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৩৯
ফলোআপ: ঝিনাইগাতীতে কিশোরী বিনা হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

atok dঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের কিশোরী বিনা খাতুনকে (১৫) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। এঁরা হলেন উপজেলার ধানশাইল গ্রামের আনোয়ার হোসেন, বাকাকুড়া গ্রামের বাবুল মিয়া, হারুনুর রশিদ, নূরে আলম, আমান উল্লাহ ও তার মা সিন্দুরী বেগম। ২৪ জুলাই রবিবার বিকেলে তাঁদেরকে গ্রেফতার করে ঝিনাইগাতী থানা পুলিশ।
ঝিনাইগাতী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিনা হত্যা মামলার প্রধান আসামি মো. আমান উল্লাহ ও তাঁর সহযোগী মো. নূরে আলম গত ২৩ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রদত্ত জবানবন্দি অনুযায়ী গ্রেফতার আনোয়ার হোসেন ও বাবুল মিয়াও ওই হত্যাকান্ডের সঙ্গে জড়িত। তাদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের দিনমজুর মফিজুল ইসলামের মেয়ে বিনা খাতুন ১৯ জুলাই মঙ্গলবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হন। পরে ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশ গারো পাহাড়ের শিলঝুড়া খালের সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করে। ওই ঘটনায় বিনার মা সবুজা খাতুন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় আইটিইউসি-বিসি’র দ্বি-বার্ষিক ইউনিটি কনফারেন্স অনুষ্ঠিত পরবর্তী সংবাদ সোহাগপুর গণহত্যা দিবস আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads