ads

মঙ্গলবার , ১৯ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গীবাদ নির্মূলে ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৪১
জঙ্গীবাদ নির্মূলে ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Polising Comeeter Meting Picture=1স্টাফ রিপোর্টার : জঙ্গীবাদ নির্মূলের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার সকালে থানা পুলিশের সভাকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি, কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনারুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান। মতবিনিময় সভায় উপজেলার ৭ ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওইসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দেশের জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সজাগ ও অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং সাধারণ জনগণের মাঝে ভীতি ছড়াতে দেশের কয়েকটি স্থানে মানুষরুপী শয়তানরা জঙ্গী হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে। ঝিনাইগাতী উপজেলাটি অন্যান্য উপজেলার চেয়ে আইন শৃংখলা অনেকটা ভাল থাকলেও সব সময় আপনাদের, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সীমান্ত এলাকায়, গ্রাম-গঞ্জে বা আপনার এলাকায় হঠাৎ কোন অপরিচিত লোকের আগমন ঘটলে তার উপর নজর রাখুন, প্রয়োজনে আমাদের জানান। ভাড়াটিয়াদের ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে তাদেরকে বাসা ভাড়া দেন। তিনি আরও বলেন, আপনার উঠতি বয়সী ছেলে মেয়েদের উপর সজাগ নজর রাখুন এবং খোঁজ নিন তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং কোথায় সময় কাটাচ্ছে? আপনার এলাকায় কেউ নিখোঁজ বা হারিয়ে থাকলে তার সর্ম্পকে থানায় বিস্তারিত জানান এবং যারা এ ম্যাসেজগুলো জানে না, তাদেরকে থানা এবং কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে সবাইকে জানান।
মতবিনিময় সভায় পর্যায়ক্রমে প্রতি ইউনিয়নে কমিউনিটি পুলিশের সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ পরবর্তী সংবাদ বিচারক ও আইনজীবীদের সমন্বয় ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads