ads

মঙ্গলবার , ১৯ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিচারক ও আইনজীবীদের সমন্বয় ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয় : শেরপুরে নবাগত জেলা ও দায়রা জজ

খবর টি পড়েছেন : ১৬০
বিচারক ও আইনজীবীদের সমন্বয় ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয় : শেরপুরে নবাগত জেলা ও দায়রা জজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Dist. Judgeস্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নবাগত জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদারকে বরণ এবং সিনিয়র সহকারী জজ হাফিজ আল আসাদ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া জাহানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। ১৯ জুলাই মঙ্গলবার বিকেলে সমিতির ২ নং ভবন মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার বলেন, বিচারক ও আইনজীবীদের সমন্বয় ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সকলে মিলে সততা ও স্বচ্ছতার সাথে একসাথে কাজ করলে অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এজন্য তিনি সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র সহকারী জজ আমিন আল আসাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা জজ আদালতের জিপি এডভোকেট মোঃ আবুল কাশেম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন, এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, আলহাজ্ব এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট রফিকুল ইসলাম আধার ও এডভোকেট আবুল মানসুর স্বপন, সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট খন্দকার রকীব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির অডিটর এডভোকেট শাহীদ উল্লাহ শাহী এপিপি।
ওইসময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, যুগ্ম জেলা জজ হারুন অর রশিদ ও সুদীপ্তা সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনম ইলিয়াস, সরকার হাসান শাহরিয়ার ও মোমিনুন্নেসা খানম, সহকারী জজ শান্তি চন্দ্র দেবনাথ ও তাসলিম আক্তারসহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জঙ্গীবাদ নির্মূলে ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads