ads

সোমবার , ১৮ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিয়োগের দাবিতে প্যানেলভূক্ত শিক্ষকদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে নিয়োগের দাবিতে প্যানেলভূক্ত শিক্ষকদের মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুর জেলায় অবশিষ্ট সকল প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিয়োগ না পাওয়া প্যানেলভূক্ত শিক্ষকরা। ১৮ জুলাই সোমবার জেলা শিক্ষা অফিসের ওই মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন শিক্ষকরা। ওইসময় শিক্ষকদের পক্ষে হাবিবুর রহমান, নাজনীন আক্তার, আলিয়া আফরিন ও মোঃ জুয়েল এবং অভিভাবকদের পক্ষে রেজাউল করিম প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বরাবর একটি আবেদনপত্র ও স্মারকলিপি প্রেরণ করা হয়।
জেলা ও উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ২০১০ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে ২০১১ সালে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১২ সালের এপ্রিলে ফলাফল প্রকাশ করা হয়। এতে শেরপুর সদর উপজেলা হতে ১৪৮ জন, নকলার ৪৫ জন, শ্রীবরদীর ১৩৪ জন, নালিতাবাড়ীর ১৫০ জন এবং ঝিনাইগাতীর ৪৮ জনসহ মোট ৫২৫ জন উত্তীর্ণ হন। ওই বছরই বিভিন্ন স্কুলে ১২৫ জনকে নিয়োগ পত্রের মাধ্যমে পোষ্টিং দেওয়া হয়। বাকি ৪শ জনকে প্যানেল করে রাখা হয়। দীর্ঘ দিন অপেক্ষার পর চলতি বছরে সরকারের নির্দেশ মোতাবেক বাকিদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলে। এতে সদর উপজেলার ৬৩ জন, নকলার ৩০ জন, শ্রীবরদীর ৭৭ জন, নালিতাবাড়ীর ২৩ জন এবং ঝিনাইগাতীর ৪২ জনকে নিয়োগ দেওয়া হলেও জেলায় নিয়োগ বঞ্চিত হয় আরও ১৬৫ জন। ওই ১৬৫ জনের মধ্যে রহস্যজনকভাবে নালিতাবাড়ী উপজেলা থেকেই ১০২ জন, আর বাকি ৪ উপজেলা হতে নিয়োগ বঞ্চিত হয় মাত্র ৬৩ জন। নালিতাবাড়ী হতে আসা নিয়োগ না পাওয়া মাফুজা খাতুন হতাশা নিয়ে বলেন, নিশ্চিত এই নিয়োগের আশায় তিনি সরকারি চাকুরির বয়স শেষ করে ফেলেছেন। এখন যদি তার নিয়োগ না হয় সারাজীবন হয়তো হতাশা নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে। এ বিষয়ে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, পদ শূন্য হওয়া সাপেক্ষে সরকারি নির্দেশনা পেলে নিয়োগ বঞ্চিতদের নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে গ্রেনেড, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২ আদিবাসী কারাগারে পরবর্তী সংবাদ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads