ads

সোমবার , ১৮ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কমিউনিটি পুলিশের সাধারণ সভায় নতুন কমিটি গঠন

খবর টি পড়েছেন : ১৩৯
শেরপুরে কমিউনিটি পুলিশের সাধারণ সভায় নতুন কমিটি গঠন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur 03  18.07স্টাফ রিপোর্টার : জঙ্গীবাদ প্রতিরোধে শেরপুর কমিউনিটি পুলিশের পক্ষ থেকে সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে আলোচনা সভা, র‌্যালি, জেলার প্রতিটি উপজেলা সদর, ইউনিয়ন, স্কুল, কলেজ ও মাদ্রাসায় সচেতনতামূলক মতবিনিময় সভা করা হবে। ১৮ জুলাই সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশের মতবিনিময় সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সুপার মো. মেহেদুল করিমের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।
ওই সভায় শেরপুর চেম্বার সভাপতি মুক্তিযোদ্ধা মো. মাসুদকে আহবায়ক ও সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্যকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট জেলা কমিউনিটি পুলিশের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘শেরপুরে জীবনমানের উন্নয়ন হচ্ছে দলিত হরিজন ও বেদে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে গ্রেনেড, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২ আদিবাসী কারাগারে

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads