ads

সোমবার , ১৮ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শেরপুরে জীবনমানের উন্নয়ন হচ্ছে দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর’

খবর টি পড়েছেন : ১৩৫
‘শেরপুরে জীবনমানের উন্নয়ন হচ্ছে দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Picস্টাফ রিপোর্টার : সামাজিক, আর্থিক ও রাজনৈতিকভাবে অবহেলিত জনগোষ্ঠী হিসেবে বিবেচিত দলিত হরিজন ও বেদে সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন হচ্ছে শেরপুর অঞ্চলে। সরকারের বিশেষ প্রকল্পের সহায়তায় তাদের ঘরের ছেলেমেয়েরাও যাচ্ছে স্কুল-কলেজে। তাদের যুবক-যুবতীরা এখন নানা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মস্বাবলম্বীতার দিকে অগ্রসর হচ্ছে। আর কর্মঅক্ষম লোকজন ভোগ করছেন বিশেষ ভাতার সহায়তা। সব মিলে তারা এখন ক্রমেই আলোর পথে অগ্রসর হচ্ছে, তাদের জীবনেও লাগছে আলোকচ্ছটা- এমন তথ্যই প্রকাশ করা হয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অবহিতকরণ সভায়। ১৮ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনগন্ধায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় জানানো হয়, জেলায় হতদরিদ্র দলিত হরিজন ও বেদে সম্প্রদায়ের লোকসংখ্যা রয়েছে ৩ হাজার ৬শ ৭৪ জন। এদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা বিভাগের বিশেষ প্রকল্পের আওতায় ৫ বছরের উর্ধ্বে ৪৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ৫০ বছর বা তদুর্ধ্ব বয়সের অক্ষম ও অস্বচ্ছল ১২২ জন ব্যক্তিকে মাসিক ৪শ টাকা হারে বিশেষ ভাতা প্রদান, ১৮ বছরের উর্ধ্বে কর্মক্ষম ৫০ জন করে ২ মেয়াদে ১শ জন যুবক-যুবতীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ওইসব প্রকল্পের আওতায় কর্মঅক্ষমদের বিশেষ ভাতার খাতে বার্ষিক ৫ লাখ ৮৫ হাজার ৬শ ও উপবৃত্তি খাতে ২ লাখ ২ হাজার ৮শ টাকা দেয়া হচ্ছে। এছাড়া প্রশিক্ষণলব্ধ যুবক-যুবতীরা ইতোমধ্যে কম্পিউটার, সেলাই, এমব্রয়ডারী, টিভি মেরামত ও ইলেকট্রনিক্স বিভাগে কাজ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বীতার দিকে অগ্রসর হচ্ছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ আর এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম ও শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের সহযোগী সংস্থা ক্যাপ’র নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, শারি’র জেলা সমন্বয়কারী সোলায়মান আহমেদ, সাংবাদিক হাকিম বাবুল, আছাদুজ্জামান মোরাদ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে কমিউনিটি পুলিশের সাধারণ সভায় নতুন কমিটি গঠন

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads