নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৪ জুলাই সোমবার ভোরে উপজেলার তিনানী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের আকবর আলীর ছেলে সোহেল রানা (২৫) ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের বিভিন্ন অপরাধ দমন, মাদক নির্মূল ও জঙ্গি তৎপরতা ঠেকাতে ওসি মিজানুর রহমান উপজেলাব্যাপী বেশ কয়েকদিন যাবৎ সাড়াশী অভিযান পরিচালনা করে আসছেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওই ২ যুবকের বিরুদ্ধে মাদক আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।























