স্টাফ রিপোর্টার : শেরপুরে স্বেচ্ছাসেবী যুব সংগঠন আর্তনাদ’র উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ জুলাই রবিবার সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ডিবেটিং সোসাইটির সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম রেজা বেলু, কবি সংঘের সভাপতি তালাত মাহমুদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান, নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আনোয়ারুল হাসান উৎপল, চেম্বার অব কমার্সের পরিচালক অজয় কুমার চক্রবর্তী জয়, জনউদ্যোগ সভাপতি আবুল কালাম আজাদ, আঁচড়’র এর পরিচালক সাইফুল ইসলাম শাহীন, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল প্রমুখ।
সংগঠনের আহবায়ক সোবহান উদ্দিন জিহানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মতিউর রহমান মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর্তনাদের সমন্বয়ক বর্ষণ কারুয়া ও শিহাব কিবরিয়া শ্রাবণ, সদস্য সচিব মাশুকুর রহমান ফাহিম, শুভংকর সাহা, অভিজিৎ দে, নিপুন চন্দ চঞ্চল, সিয়াম আহমেদ, আরাফাত হোসাইন রিফাত, তাহসিন ইবনে সিদ্দিক শুভ, আশরাফুল ইসলাম পিপাস, মশিউর রহমান মুন্না, জরিপ হোসেন প্রমুখ। ওইসময় ২২ জন এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। পরে ঈফতার মাহফিলে শরিক হন অতিথি, সংগঠনের সদস্যসহ এতিম শিক্ষার্থীরা।























