গুলশানে জঙ্গী হামলার প্রতিবাদে শেরপুরে আর্তনাদ’র মোমবাতি প্রজ্জ্বলন

খবর টি পড়েছেন : ১৩৮
গুলশানে জঙ্গী হামলার প্রতিবাদে শেরপুরে আর্তনাদ’র মোমবাতি প্রজ্জ্বলন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Artonad 1স্টাফ রিপোর্টার : গুলশানে জঙ্গী হামলার প্রতিবাদে শেরপুরে মোমবাতি প্রজ্জ্বলন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন আর্তনাদ। ৩ জুলাই রবিবার সন্ধ্যায় শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার অঙ্গণে ওই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে শরিক হন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে শরিক হন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বেগম বিদ্যুৎ, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুমান লিপি, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জনউদ্যোগ সভাপতি আবুল কালাম আজাদ, আঁচড়’র এর পরিচালক সাইফুল ইসলাম শাহীন, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি প্রমুখ।
সংগঠনের আহবায়ক সোবহান উদ্দিন জিহানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মতিউর রহমান মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর্তনাদের সমন্বয়ক বর্ষণ কারুয়া ও শিহাব কিবরিয়া শ্রাবণ, সদস্য সচিব মাশুকুর রহমান ফাহিম, শুভংকর সাহা, অভিজিৎ দে, নিপুন চন্দ চঞ্চল, সিয়াম আহমেদ, আরাফাত হোসাইন রিফাত, তাহসিন ইবনে সিদ্দিক শুভ, আশরাফুল ইসলাম পিপাস, মশিউর রহমান মুন্না, জরিপ হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আর্তনাদ’র ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল পরবর্তী সংবাদ গুলশানে জঙ্গী হামলার প্রতিবাদে শেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads