শ্যামলবাংলা স্পোর্টস : কন্যা সন্তানের বাবা হবেন বাংলাদেশের লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল। বিষয়টি তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন। কিছুদিন আগে শোনা গিয়েছিল ছেলের বাবা হবেন আশরাফুল। খবরে সবাই আশরাফুলকে শুভেচ্ছাও জানান।
সেপ্টেম্বরে তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চির কোল জুড়ে আসবে কন্যা সন্তান। আর আগস্ট মাসেই নিষেধাজ্ঞা শেষ হবে আশরাফুলের। বিপিএলে স্পট ফিক্সিংয়ের কারণে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে আশরাফুল বলেন, এটা অবশ্যই সুদিনের ইঙ্গিত। এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে।

























