ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে রিপা আক্তার নামে ১৪ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে। ২৪ জুন শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধানশাইল ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে নিজ ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্র জানায়, ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে রিপা আক্তার শুক্রবার সন্ধ্যার পর বাড়ির লোকদের অগোচরে বসতঘরের ধর্ণায় (আড়ার সাথে) ফাঁস টানিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন দেখে ফেলে ও থানায় খবর পাঠায়। খবর পেয়ে শেরপুরের এএসপি (সার্কেল) লাবনী খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে এলাকাবাসী জানান, প্রেমঘটিত বিষয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর রহস্য বলা যাবে। এ ব্যাপারে ঝিনাইগাতী একটি ইউডি মামলা হয়েছে।
























