ads

বুধবার , ২২ জুন ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে ৫ পুলিশ আহত : এক ইয়াবা ডিলারসহ গ্রেফতার ৫

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২২, ২০১৬ ২:০২ অপরাহ্ণ

Sherpu yeaba Trader Arrestedস্টাফ রিপোর্টার : শেরপুরে এক মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবাসয়ীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ গোয়েন্দা বিভাগের ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। অভিযানকালে পুলিশ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইয়াবা ডিলার মো. শিপন মিয়া (২৪) সহ ৫ জনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। ওইসময় পুলিশ গ্রেফতারকৃত শিপনের বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা ও খাটের নিচে লুকানো অবস্থায় ১০ টি তাজা ককটেল উদ্ধার করেছে। ২০ জুন সোমবার রাতে সদর উপজেলার মুন্সীর চর এলাকায় ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র, মাদক ও পুলিশ অ্যাসল্টের ঘটনায় সদর থানায় ৩টি মামলা দায়ের করেছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ বলেন, শিপন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে একজন ইয়াবা ডিলার। ইয়াবার একটি চালান বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শিপনের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। ওইসময় শিপনের সহযোগীরা পুলিশের ওপর আক্রমন করলে পাল্টা গুলি ছোঁড়া হলে সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শিপনের সহযোগী তার রেজাউল করিম, ই¯্রাফিল মিয়া, হযরত আলী ওরফে হুজুর আলী নামে ৩ জনকে আটক করা হয়। হামলায় আহত গোয়েন্দা বিভাগের এসআই সজিব খান, এএসআই লালমোহন মিয়া, কনস্টেবল বাবুল মিয়া, খাইরুল ইসলাম ও সফিক মিয়া জেলা হাসপাতালে চিকিৎসা নেন।

Need Ads