ads

মঙ্গলবার , ২১ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থা : নয়া সভাপতি মুরাদ, সম্পাদক বাবু

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থা : নয়া সভাপতি মুরাদ, সম্পাদক বাবু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Morad-babuস্টাফ রিপোর্টার : জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখা নতুন ইউনিট কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান আলতাব হোসেনের পরামর্শে ১২ জুন বৃহত্তর ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান খান মামুন স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটি অনুমোদন করা হয়। এতে দৈনিক তথ্যধারা চীফ রিপোর্টার আসাদুজ্জামান মুরাদকে সভাপতি, দৈনিক নবকল্যাণ জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক, দৈনিক সন্ধ্যাবাণীর ব্যুরো চীফ খোরশেদ আলম ইয়াকুবকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক ময়মনসিংহ জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ ও ফিন্যান্স জার্নালিস্ট আলমগীর খান, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকাল এর জেলা প্রতিনিধি কামরুল হাসান ইমন, কোষাধ্যক্ষ গাজী টিভির জেলা প্রতিনিধি এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, প্রচার সম্পাদক মাই টিভির জেলা প্রতিনিধি তারেক মোঃ আব্দুল্লাহ রানা, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিন নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ এর ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হারুন-অর-রশিদ দুদু। কার্যকরী সদস্য দৈনিক বাস্তবায়ন জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম রাজু। এছাড়াও ওই কমিটিতে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে দৈনিক তথ্যধারার সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটমকে। অন্যান্য উপদেষ্টারা হলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, নির্বাহী সম্পাদক, দৈনিক তথ্যধারা, জাকির হোসেন বাবুল, সভাপতি, সি.বি.এ. সোনালী ব্যাংক, শেরপুর ও মানিক দত্ত, অতিরিক্ত সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১০ বছর কারাভোগের পর দেশে ফিরল ভারতীয়… পরবর্তী সংবাদ শেরপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে ৫ পুলিশ আহত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads