ads

শনিবার , ৪ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর ৪ ইউনিয়নে বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি : আহত ২১

খবর টি পড়েছেন : ১৫৭
শ্রীবরদীর ৪ ইউনিয়নে বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি : আহত ২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : ষষ্ঠ ধাপের আওতায় জেলার শ্রীবরদী উপজেলার ৪ টি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে থেমে থেমে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ ৫০ রাউন্ড গুলি বর্ষণ করেছে। ওইসময় অন্তত: ২১ জন আহত হয়েছে। ৪ জুন শনিবার কয়েকটি কেন্দ্রে ওইসব ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার দুপুরে রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষন করে। ওইসময় ৫ জন আহত হয়। এর একটু পর গোসাইপুর ইউনিয়নের গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের সাথে সংঘর্ষ বাঁধলে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ওইসময় ছুটাছুটি করতে গিয়ে ৮ জন আহত হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত ও স্ট্রাইকিং ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এছাড়াও মেম্বার প্রার্থীদের সমর্থকদের মাঝে সৃষ্ট সহিংসতা এড়াতে ভেলুয়া ইউনিয়নের বারারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ রাউন্ড ও তাঁতিহাটি ইউনিয়নের পশ্চিম ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ রাউন্ড গুলি নিক্ষেপ করা হয়। ওইসব ঘটনায় আহত হয় আরও ৮ জন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ গুলি বর্ষনের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ওইসব গুলি ছোড়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কৃতি শিক্ষার্থী অর্ণব সেনা কর্মকর্তা হতে চায় পরবর্তী সংবাদ শ্রীবরদীর ৪ ইউনিয়নের নির্বা্চন : চেয়ারম্যান পদে আ’লীগ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads