ads

রবিবার , ৫ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর ৪ ইউনিয়নের নির্বা্চন : চেয়ারম্যান পদে আ’লীগ ২, বিদ্রোহী ১, বিএনপি ১

খবর টি পড়েছেন : ১৩৪
শ্রীবরদীর ৪ ইউনিয়নের নির্বা্চন : চেয়ারম্যান পদে আ’লীগ ২, বিদ্রোহী ১, বিএনপি ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

up-election-স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ২, আওয়ামী লীগের বিদ্রোহী ১ ও বিএনপি ১ টিতে জয়ী হয়েছে। শনিবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষ থেকে স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তাগণ নির্বাচনের ওই বেসরকারি ফলাফল ঘোষনা করেন।
তাতিহাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আসাদ উল্লাহ (নৌকা) ৩ হাজার ৩শ ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল হালিম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৩শ ২৬ ভোট।
গোসাইপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী জুবায়ের হোসেন (ধানের শীষ) ৩ হাজার ৫শ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শাহ জামাল ইসলাম আশিক পেয়েছেন ৩ হাজার ৪শ ৩ ভোট।

Shamol Bangla Ads

রানীশিমুল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাসুদ রানা (নৌকা) ৭ হাজার ৬শ ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আহছান হাবীব পেয়েছেন ৫ হাজার ৯৪ ভোট।

ভেলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিয়া (চশমা) ৫ হাজার ৪শ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৮শ ৪২ ভোট।
উল্লেখ্য, গতবারের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ২৬ ভোটের ব্যবধানে হারানো হয়েছিল আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিয়াকে। এরপরও এবার দলীয় মনোনয়ন মেলেনি তার ভাগ্যে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর ৪ ইউনিয়নে বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি : আহত… পরবর্তী সংবাদ শেরপুরের ভাষা সৈনিক আব্দুর রশীদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads