ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রত্যেক শ্রমিককে ডাটা বেইজের আওতায় আনা হবে

খবর টি পড়েছেন : ১৪২
প্রত্যেক শ্রমিককে ডাটা বেইজের আওতায় আনা হবে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Untitled-1

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : প্রত্যেক শ্রমিককে ডাটা বেইজের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দীকুর রহমান। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বিজটেক বিটুবি সম্মেলনের তৈরি পোশাক শিল্প খাতের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনীতির ৮০ শতাংশ প্রাইভেট সেক্টরের অবদান। প্রতিটি সেক্টরে আইটির প্রয়োজনীয়তা অত্যাবশ্যকীয়। কিন্তু আমাদের দেশে যোগ্য লোকবলের অভাব। তবে আমরা ডাটা বেইজ তৈরি করছি। ২৯টি গ্রিন ফ্যাক্টরি উৎপাদন করছে। দেশের গ্রিন ফেক্টরি সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। বুলগেরিয়া আইটি খাতে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। দরকার হলে ওখান থেকে বিশেষজ্ঞ এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। দেশে ৩০টা ইকনোমিক জোন হবে শিগগিরই।

Shamol Bangla Ads

বিজিএমইএ সভাপতি বলেন, ‘বাংলাদেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক। এই খাতে রফতানিতে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। ২০১৪-১৫ অর্থবছর বাংলাদেশের রফতানি আয় ছিল ৩২ দশমিক ২ বিলিয়ন ডলার। এর মধ্যে পোশাক খাত থেকেই আয় হয়েছে ২৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। পোশাক খাত থেকে রফতানি আয় ২০২১ সাল নাগাদ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এই লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন তথ্যপ্রযুক্তি নির্ভর তৈরি পোশাক খাত। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৈরি পোশাক খাতে ৮১ শতাংশ ভ্যালু অ্যাড করা সম্ভব।’

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ নাহিম রাজ্জাক। তিনি বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তৈরি পোশাক খাতের উন্নয়নে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। আর দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার চাহিদা পূরণের যথেষ্ঠ সক্ষমতা রয়েছে আমাদের প্রতিষ্ঠানের। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর তৈরি সফটওয়্যার বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরি হচ্ছে আমাদের দেশে। দাম ও সেবার ক্ষেত্রেও এগুলো বিদেশি সফটওয়্যারের সমতুল্য। অনেকেই দেশের বাইরে থেকে সফটওয়্যার আমদানি করছে। তাই আপনাদেরকে দেশীয় প্রতিষ্ঠানের সফটওয়্যার ও সেবার মাধ্যমে তথ্যপ্রযুক্তি নির্ভর তৈরি পোশাক খাত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।’

বেসিসের সাবেক সভাপতি ও সিএসএল সফটওয়্যার রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম রাউলির সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম ও বিকেএমইএ’র পরিচালক সেলিম মাহমুদ। এছাড়াও বেসিস সভাপতি শামীম আহসান উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রবির সিম রি-রেজিস্ট্রেশন অকার্যকর! পরবর্তী সংবাদ শেষ প্রহরে সিম রি-রেজিস্ট্রেশনের চোখ ধাঁধানো অফার

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads