স্টাফ রিপোর্টার : র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শেরপুরে আন্তর্জাতিক সেবিকা দিবস ও ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন পালিত হয়েছে। ১২ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর নার্সিং ইন্সটিটিউট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইনস্টিটিউট চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক এনামুল হক। শেরপুর সিভিল সার্জন আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, শেরপুর বি এম এ এর সভাপতি ডা.এম এ বারেক তোতা, ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বিলকিস বানু প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন পালন করা হয়।
























