মো. মোশারফ হোসেন, নকলা ( শেরপুর): শেরপুরের নকলায় সরকার কতৃক নির্ধারিত কর্মসূচির মাধ্যমে ১২ মে বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রোকন উদ্দিন আহম্মদের সভাপতিত্বে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে উপজেলার ৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। জানাযায়, দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগনের স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে আয়োজিত ওই কর্মসূচিতে প্রতিষ্ঠান পর্যায়ে ৮ ও ৯ মে ৪ টি গ্র“পে ১৪ প্রতিযোগিতার বিষয়ে একজন করে প্রতিযোগী বাছাই করে উপজেলাতে প্রেরণ করা হয়। উপজেলা পর্যায়ে ১১ ও ১২ মে প্রতি বিষয়ে একজন করে বাছাইয়ের পর বিজয়ীকে জেলাতে প্রেরণ করা হবে। তারপর ১৪ ও ১৫ মে জেলাতে, ১৭ ও ১৮ মে আটটি বিভাগ ও ঢাকা মহানগর পর্যায়ে এবং ২৫ ও ২৬ মে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে পর্যায়ক্রমে বিজয়ী শিক্ষার্থীরা।























