ads

বুধবার , ১১ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিক উজ্জলের পিতার ইন্তেকাল

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে সাংবাদিক উজ্জলের পিতার ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shokস্টাফ রিপোর্টার : শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশন প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জলের পিতা প্রবীণ ঔষধ ব্যবসায়ী এইচএম শামসুল ওয়ারা (৮৫) বার্ধক্যজনিত কারণে ১১ মে বুধবার সন্ধ্যায় শহরের খরমপুরের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ধান ওড়াতে গিয়ে কৃষাণীর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে সেই দোআশার যুদ্ধজয় : নিরাপদ হেফাজত থেকেই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads