ads

শনিবার , ৭ মে ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রিজাইডিং কর্মকর্তা ও ইউপি সদস্য প্রার্থীর কারাদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
মে ৭, ২০১৬ ৩:২০ অপরাহ্ণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : ৭ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাতে ঝিনাইগাতীতে টাকা লেনদেনের অভিযোগে আব্দুল বারেক নামে প্রিজাইডিং কর্মকর্তাকে ৭ দিন ও ইউপি সদস্য প্রার্থী সাইফ উদ্দিন দোলনকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Shamol Bangla Ads

জানা যায়, ৬ মে শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের লয়খা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ঝিনাইগাতী শাখা কৃষি ব্যাংকের ক্যাশিয়ার আব্দুল বারেক ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাইফ উদ্দিন দোলনের সাথে কেন্দ্রের পাশে একটি বাড়িতে বসে টাকা লেনদেন করছিলেন। ওইসময় আরেক প্রতিদ্বন্দ্বি প্রার্থী খোকন মিয়া ও গ্রামবাসী বাড়িটিকে ঘিরে ফেলে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পরবর্তীতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি প্রদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!