স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট আব্দুস ছামাদের নবম মৃত্যুবার্ষিকী আজ (৬ এপ্রিল বুধবার)। এ উপলক্ষে দলীয়ভাবে দুপুরে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সন্ধ্যায় নবীনগর মোড়ে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন।
স্মরণসভা আয়োজক কমিটির সদস্য সচিব, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও প্রয়াত এডভোকেট আব্দুস ছামাদের জ্যেষ্ঠ পুত্র জয়েন উদ্দিন মাহমুদ জয় নবম মৃত্যুবার্ষিকীর ওই আয়োজনে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকজনকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।




