ads

মঙ্গলবার , ৫ এপ্রিল ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে নিহত ২

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৫, ২০১৬ ৭:২৮ অপরাহ্ণ

BiddutSpristo 1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার আমলাতলী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হলো নালিতাবাড়ী আমলাতলী গ্রামের রফিকুল ইসলামের (মোড়ল মিস্ত্রি) ছেলে আনিছুর রহমান (২৪), একই গ্রামের রহিম উদ্দিনের (বাইন্না) ছেলে শফিকুল ইসলাম (২৫)। ওই ঘটনায় আহত হয়েছেন রুহুল আমীন (৩৩) নামের আরও একজন সে ওই গ্রামেরই নবাব আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে পিডিবি বিদ্যুত লাইনের বিচ্ছিন্নকৃত তার আনতে যায় তারা। তাদের বিচ্ছিন্নকৃত বিদ্যুতের তার অন্য তারের সাথে ঘষা লেগে বিদ্যুতায়িত হয়ে গেলে হঠাৎ করে আনিছুর ও শফিকুল বিদ্যুতপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করতে গেলে রুহুল আমীনও আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেয়ার পথে আনিছুর ও শফিকুল মারা যান। আহত রুহুল আমীনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে সে এখন সুস্থ্য হয়ে নিজ বাড়িতেই রয়েছেন। শেরপুর সদর হাসপাতালে আনার পর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোবারক হোসেন আনিছুর ও শফিকুলকে মৃত ঘোষনা করেন।
নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!