ads

শনিবার , ১৯ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত : মানিক দত্ত সভাপতি, হাকিম বাবুল সম্পাদক

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুরে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত : মানিক দত্ত সভাপতি, হাকিম বাবুল সম্পাদক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Pic-3স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন ১৭ মার্চ বৃহস্পতিবার রাতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুল বারেক তোতা। সাধারন সভায় বিদায়ী সাধারন সম্পাদক মানিক দত্ত বার্ষিক রিপোর্ট পেশ করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সদস্য মুকছেদুর রহমান হিমু, জিন্নত আলী, সৈয়দ রবিউল করিম মনি, রুহুল হায়দার শামীম, সৈয়দ বদরুল হক রিজভী, হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। সাধারন সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী ৪ বছরের জন্য মানিক দত্তকে সভাপতি ও ক্রীড়া সংগঠক সাংবাদিক হাকিম বাবুলকে সাধারন সম্পদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া দুই সহ-সভাপতি পদে সৈয়দ রবিউল করিম মনি ও খোরশেদ আলম, সহ-সাধারন সম্পাদক পদে মাহবুব রানা, কোষাধ্যক্ষ পদে জিন্নত আলী নির্বাচিত হয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম প্রধান নিবাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তাসকিন-সানি দুজনেই নিষিদ্ধ পরবর্তী সংবাদ বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ শুরু এপ্রিলে

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads