ads

রবিবার , ২০ মার্চ ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ শুরু এপ্রিলে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০১৬ ৪:০৯ অপরাহ্ণ

ggশ্যামলবাংলা ডেস্ক : অনলাইনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২০ মার্চ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ ও এনটিআরসিএর চেয়ারম্যান এ এম এম আজহার চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী এপ্রিল মাসেই নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে শিক্ষক নিয়োগ দিলে স্বচ্ছতা থাকে, ত্রুটি থাকার সুযোগ নেই। যোগ্য প্রার্থী বাছাই করে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সর্বশেষ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের ফলের ভিত্তিতে মেধা তালিকা এরই মধ্যে প্রস্তুত করেছে এনটিআরসিএ। এখন অনলাইনে আবেদন করলে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আবেদনের পর চাহিদা ও মেধাক্রম অনুযায়ী এনটিআরসিএ থেকে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থীর নাম সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবে। এর পর এক মাসের মধ্যে নিয়োগপত্র জারি করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি।
সারাদেশে প্রায় ১৯ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাড়ে তিন হাজার কলেজ ও সাড়ে নয় হাজার মাদ্রাসা রয়েছে। গত ডিসেম্বর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন নিয়ম জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সংশোধন করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬-এর।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে এরই মধ্যে সারাদেশে শূন্য পদে তালিকা প্রণয়ন করা হয়েছে। এই শূন্য পদের ভিত্তিতে এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!