স্টাফ রিপোর্টার : গবাদিপশুকে অ্যানথাক্স, তড়কা, পিপিআরসহ প্রাণঘাতি নানা রোগ থেকে সুরক্ষায় শেরপুরে ১০ মার্চ বৃহস্পতিবার টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিস, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও গ্রামভিত্তিক সংগঠনের সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের শেরপুর এডিপি পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় দিনব্যাপী এ টিকাদান কর্মসূচী পালন করে। শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীপক কুমার সরকার গবাদিপশুর এ টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন। ওইসময় স্থানীয় ইউপি মেম্বার ফিরোজ আহম্মদ, শেরপুর এডিপি’র কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি সুলতানা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ওই এলাকার সহস্রাধিক গরু-ছাগলকে বিনামুল্যে টিকাদান করা হয়।
আয়োজকরা জানান, গবাদিপশু কৃষকদের বড় সম্পদ। এ সময়ে অ্যানথাক্স, তরকা, পিপিআর সহ প্রাণঘাতি রোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মুল্যবান গবাদিপশু মারা যায়। এ টিকাদান কর্মসূচীর ফলে গবাদিপশুর আকস্মিক মৃত্যুরোধ করা সম্ভব হবে এবং পুষ্টির যোগান হবে। এতে করে কৃষক পরিবারগুলোর খাদ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।























