ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীন নেতৃস্থানীয়বর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা জাসদ’র সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ছামেদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার রুপালী, ইউপি সদস্য সুজা উদ্দিন সুজা, মোঃ চাঁন মিয়া, জাগরণ মহিলা সমবায় সমিতি’র সভানেত্রী রুমানা শিবলী প্রমুখ। ওই ওরিয়েন্টেশন কর্মশালায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।























