ads

শনিবার , ২৮ নভেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মৎস্য প্রজেক্টে ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন!

খবর টি পড়েছেন : ১৪৬
শেরপুরে মৎস্য প্রজেক্টে ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Motso Nidhon Picশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ ও মৎস্য প্রজেক্টে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অমানবিক ঘটনা ঘটেছে শেরপুরের শ্রীবরদীর পল্লীতে। ২৮ নভেম্বর শনিবার ভোররাতে উপজেলার চকবন্দি গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি দরিদ্র পরিবার অসহায় হয়ে পড়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী। সচেতন মানুষের মাঝে প্রশ্ন ওঠেছে, এ কেমন শত্রুতা?
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত চকবন্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উজ্জল মিয়ার সাথে একই গ্রামের ফরহাদ আলী গংদের বিরোধ চলছিল। শুক্রবার প্রতিপরা জোরপূর্বক উজ্জল মিয়ার মৎস্য প্রজেক্টে সেচ দিতে গেলে সে বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। ওই সময় ফরহাদ আলী ও তার সঙ্গে থাকা ১৫/১৬ জন লোক দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে উজ্জল মিয়ার ওপর হামলা চালায়। এতে দৌড়ে উজ্জল মিয়া আত্মরক্ষা পেলেও উজ্জল মিয়ার পরে মাসুম ও জয়ভানু বেগম নামে দু’জন গুরুতর আহত হয়। আহত দু’জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার জের ধরে প্রতিপ ফরহাদ আলী ও তার লোকজন শনিবার ভোরে উজ্জল মিয়ার মৎস্য প্রজেক্টে বিষাক্ত ট্যাবলেট ছিটিয়ে দেয়। এতে উজ্জল মিয়ার প্রজেক্টের দেশীয় প্রজাতির মাছসহ প্রায় ১০ লাখ টাকার মাছ মরে যায়। খবর পেয়ে থানা পুলিশের এসআই আব্দুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডপসের পরিচালককে সংবর্ধনা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads