স্টাফ রিপোর্টার : শেরপুরের বেসরকারি সংস্থা ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মিয়া (বিএসপি) জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সফলভাবে করে ফিরে আসায় সংবর্ধনা দেয়া হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী এলাকায় ডপসের সদস্য-সদস্যা ও কর্মকর্তাদের উদ্যোগে সংস্থাটির কেন্দ্রীয় অফিসের হলরুমে আনুষ্ঠানিকভাবে তাকে ওই সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী সাদুজ্জামান সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান। পরে শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মিয়া (বিএসপি), জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রফিক মজিদ, এসএ টিভির প্রতিনিধি মহিউদ্দিন সোহেল ও মোহনা টিভির প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
























