ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২ হাজারের বেশি শিক্ষার্থী

খবর টি পড়েছেন : ১৩৯
শেরপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২ হাজারের বেশি শিক্ষার্থী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে ২২ নভেম্বর রবিবার শান্তিপূর্ণভাবে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরীক্ষার প্রথম দিনে দুই হাজারের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এত সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, জেলা সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ৭৭টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ হাজার ১১৪ জন। এর মধ্যে রবিবার অনুষ্ঠিত ইংরেজি বিষয়ের পরীক্ষায় ২৮ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে, জেলার পাঁচটি উপজেলায় ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৬৯ জন। সেখানে অংশ নেয় ১ হাজার ৯৯৪ জন। অর্থাৎ ৪৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) ফজলুল হক বলেন, এত সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি নিয়ে তিনিও উদ্বিগ্ন। তবে কী কারণে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, তা তদন্ত করে বের করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খাদ্য সমগ্রে বিষক্রিয়া পরবর্তী সংবাদ আজ সূর্যদী গণহত্যা দিবস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads