নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : সারা দেশের মতো শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও মাদ্রাসার ইবতেদায়ী পরীক্ষা ২২ নভেম্বর রবিবার শুরু হয়েছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, এবারে নালিতাবাড়ী উপজেলায় ১৪টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনীতে ৪হাজার ৭২৫ জন ও ইবতেদায়ী ৪২৫জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। উপজেলার পোড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব শাহনেওয়াজান জানান, এই কেন্দ্রে প্রাথমিকে ৩৫০জন ও ইবতেদায়ীতে ২১ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষা দিচ্ছে। তবে তিনি বলেন, প্রথম দিন ইংরেজী পরীক্ষায় এই কেন্দ্রে ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

শ্রীবরদীতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা
প্রথম দিনেই ঝরে পড়ল ৫ শত ১০ জন
শেরপুরের শ্রীবরদীতে ২২ নভেম্বর রবিবার ১৩টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৬ হাজার ৪ শত ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের ইংরেজী পরীক্ষায় ঝরে পড়েছে ৫ শত ১০ জন শিক্ষার্থী।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৫ হাজার ৯ শত ৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫ হাজার ৫ শত ২৩ জন। এতে অনুপস্থিত ছিল ৩ শত ৮৫ জন। অপরদিকে ইবতেদায়ী পর্যায়ে ৫ শত ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩ শত ৯৯ জন। এর মধ্যে ১ শত ২৫ জন অনুপস্থিত রয়েছে।
























