ads

রবিবার , ২২ নভেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৮
ঝিনাইগাতীতে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Protibondhider Majhe Puroskar Bitoronঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বেরকারী উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশুদের (ইসিডি) শিক্ষা প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ নভেম্বর রোববার উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানের মুভ উদ্ধোধন করেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, পিদিম ফাউন্ডেশনের পরিচালক হুমায়ুন কবীর সেলিম, সহকারী পরিচালক শফি উল্যাহ শুভন, অর্থ ব্যবস্থাপক মোঃ আকবর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, ইউডিপিএমসি’র সভাপতি অধ্যাপক আবুল হাসেম, প্রোগ্রাম অফিসার মঞ্জুর মোর্শেদ মুন্সি, প্রকল্প ব্যবস্থাপক সুশান্ত কুমার দাস, ঝিনাইগাতী প্রেসকাব সভাপতি সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক মোরাদ শাহ জাবাল, মোছাঃ সেলিনা খাতুন প্রমূখ। এ অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন, সেলিনা খাতুন। এ অনুষ্ঠানে ৩১টি ইসকুলের ২শ’ ৯১ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও ২শ’ ৯১জন অভিভাবক অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষা শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads