স্টাফ রিপোর্টার : শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক মেধাবী ছাত্র নিহতের ঘটনায় ২ ঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। ৬ অক্টোবর দুপুরে শহরের পৌর পার্ক সংলগ্ন জি.কে পাইলট হাই স্কুলের সামনে রাস্তায় শিক্ষার্থীরা শেরপুর-জামালপুর সড়কের দুই পার্শ্বে রাস্তা ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকে। ওই সময় প্রায় ২ ঘন্টা সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, ৫ অক্টোবর সোমবার বিকেলে জামালপুর শেরপুর সড়কের শেরীপাড়া এলাকায় বেড়াতে গিয়ে শেরপুর জি.কে পাইলট হাই স্কুলের দশম শ্রেনীর মেধাবী ছাত্র আতিক (১৫)কে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তার মৃত্যু হয়।























