শ্যামলবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ৮শ মুনিয়া ও টিয়া পাখিসহ ২ ব্যক্তিকে আটক করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
৭ অক্টোবর বুধবার ভোরের দিকে রিয়াজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নজরুল (৩৮) ও লাল মিয়া (৪০)। তাদের কাছ থেকে ৪২০টি মুনিয়া এবং ৩৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।
বন সংরক্ষক (বন্যপ্রাণী) তপন কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দু’জনকে আটক করা হয়। বিদেশে পাচার করার জন্য তারা উত্তরবঙ্গ থেকে পাখিগুলো ধরে এনেছে। ওই পাখিগুলো গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।




