ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত ইসমাইল ৩ দিনের রিমান্ডে

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০১৫ ২:৩৭ অপরাহ্ণ

Remandস্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি পশ্চিমপাড়া গ্রামে দা দিয়ে কুপিয়ে স্ত্রী বিলকিছ বেগম ও শাশুড়ি খালেদা বেওয়াকে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত ইসমাইল হোসেনের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম গ্রেফতারকৃত ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক বুলবুল আহমেদ তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে দাম্পত্য কলহের জের ধরে ইসমাইল হোসেন তার স্ত্রী বিলকিছ বেগম ও শাশুড়ি খালেদা বেওয়াসহ ৫ জনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্ত্রী এক কন্যা সন্তানের জননী বিলকিছ বেগম শনিবার রাতেই মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় সোমবার সকালে শাশুড়ি খালেদা বেওয়া মারা যায়। নিহত ওই দুইজন কাকরকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর মেয়ে ও স্ত্রী। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে বলেও জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!