ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ব্যবসায়ী সংগঠনের সমঝোতা স্মারক স্বাক্ষর

খবর টি পড়েছেন : ২১৬
শ্রীবরদীতে ব্যবসায়ী সংগঠনের সমঝোতা স্মারক স্বাক্ষর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sakhorota-16-09-2015শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘সবাই দাঁড়াবে সবার পাশে, সুখ সমৃদ্ধি আসবে চাষে’ এ শ্লোগানকে সামনে রেখে ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে শেরপুরের শ্রীবরদীতে ক্যাটালিস্ট হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ পার্টনারশীপ লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক (ল্যান) প্রকল্পের সাথে উপজেলা ব্যবসায়ী সংগঠনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী কাঁচা বাজার ও কৃষি ব্যবসায়ী সমিতির আয়োজনে উপজেলা কৃষি অফিস হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষি অফিসার কৃষিবিদ এফএম মোবারক আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ল্যান প্রকল্পের ময়মনসিংহ জোনের আঞ্চলিক প্রতিনিধি মো. গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা মৎস্য অফিসার দেবযানী ভৌমিক, প্রাণি সম্পদ অফিসার মো. মোশারফ হোসেন, ল্যান প্রকল্পের শেরপুর জেলা প্রতিনিধি মো. ফরহাদ হোসেন, শ্রীবরদী কাঁচা বাজার ও কৃষি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কুরবান আলী, সাধারন সম্পাদক মো. সওদাগর আলী ও প্রেসক্লাব শ্রীবরদীর সহ-সভাপতি এবং দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে নকল যৌন উত্তেজক ড্রিংকস তৈরির সরঞ্জামসহ গ্রেফতার… পরবর্তী সংবাদ জয়দেবপুর থেকে অপহৃত শিশু শেরপুরে উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads