ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নকল যৌন উত্তেজক ড্রিংকস তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ১৪৯
নালিতাবাড়ীতে নকল যৌন উত্তেজক ড্রিংকস তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

drinksনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সোহাগপুর গ্রাম থেকে নকল যৌন উত্তেজক ড্রিংকস তৈরির সরঞ্জামসহ কামাল হোসেন (৩৬) নামে এক নকল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত বারোটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই ফয়েজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত বারোটার দিকে দক্ষিণ সোহাগপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার মৃত হাছেন আলীর ছেলে কামাল হোসেনকে নিজ ঘরে যৌন উত্তেজক নকল ড্রিংকস তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। এসময় ড্রাম ভর্তি নকল তরল ড্রিংকস, প্রায় ২ হাজার খালি প্লাস্টিকের বোতল ও সদ্য বোতলজাতকৃত প্রায় ২ শতাধিক নকল যৌন উত্তেজক ড্রিংকস জব্দ করা হয়।
অভিযানে থাকা এসআই মুক্তি মাহমুদ জানান, কামাল বেশ কিছুদিন যাবত মাজুখান, গাজিপুরের ঠিকানা ব্যবহার করে পল্লী ফুড এন্ড বেভারেজ নামে একটি কোম্পানীর লেভেল ছেপে যৌন উত্তেজক নানা ধরণের নকল ড্রিংকস তৈরি করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাল্যবিয়ে নিরোধ ও নারীর নিরাপত্তা সুরক্ষায় সেমিনার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ব্যবসায়ী সংগঠনের সমঝোতা স্মারক স্বাক্ষর

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads