ads

শনিবার , ১২ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮ম জাতীয় বেতন স্কেলে বৈষম্য দূর করার দাবিতে শেরপুরে সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৯২
৮ম জাতীয় বেতন স্কেলে বৈষম্য দূর করার দাবিতে শেরপুরে সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur- human chain picture- 10.09.2015স্টাফ রিপোর্টার : সদ্য ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে বৈষম্য দূর করার দাবিতে শেরপুরে সরকারি কলেজ শিক্ষকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহবানে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর সরকারি কলেজ ও শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা এসব কর্মসূচী পালন করেন। ফলে ওই ২ কলেজে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও সকল পরীক্ষা গ্রহণ স্থগিত ছিল।
বৃহস্পতিবার দুপুরে শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে শিক্ষকরা মানববন্ধন করেন। ওইসময় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ আফিয়া ফেরদৌস, শিক্ষক আবু রায়হান মো. আল বেরুণী, আলীয়া আশরাফী, এবিএম জুলফিকার আলী, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা, সাগরিকা তালুকদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা অষ্টম জাতীয় বেতন স্কেলে বাতিল করা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এবং শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডকে চতুর্থ গ্রেড ও চতুর্থ গ্রেডকে তৃতীয় গ্রেডে উন্নীত করার দাবি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলা সমাপ্ত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads