নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে দু’দিনব্যাপি ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলা ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন শেরপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। মেলায় ওয়ার্ল্ডভিশন নালিতাবাড়ীসহ মোট ১৪ টি সরকারী ও বেসরকারী সংস্থা তথ্য প্রযুক্তির উপর স্টল সাজিয়ে অংশগ্রহন করে। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন। মেলা শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী স্টলগুলোকে পুরস্কার দেওয়া হয়।
























