স্টাফ রিপোর্টার : পল্লীবিদ্যুতের আলোয় আলোকিত হলো শেরপুরের প্রত্যন্ত পল্লী সদর উপজেলার ধলা ইউনিয়নের পাঞ্জরভাংগা, কোহাকান্দা ও গাজীরখামার ইউনিয়নের তেঘুরিয়া গ্রাম। ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে তেঘুরিয়া গ্রামে সুইচ টিপে আলো জ্বালিয়ে ওই বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় শেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম মাসরুল হক খাঁনসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া শুক্রবার বিকেলে একইভাবে পাঞ্জরভাংগা ও কোহাকান্দা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। ৩টি গ্রামে ওই বিদ্যুতায়নে পল্লীবিদ্যুৎ সমিতির ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা।
























