ads

শনিবার , ১২ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে রেস্টুরেন্টে বিস্ফোরণে নিহত বেড়ে ১০৪

খবর টি পড়েছেন : ১৬৯
ভারতে রেস্টুরেন্টে বিস্ফোরণে নিহত বেড়ে ১০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

india-blast_ 609শ্যামলবাংলা ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। এতে আহত হয়েছেন অন্তত ৭০ জন। ১২ সেপ্টেম্বর শনিবার সকালে মধ্য প্রদেশের ঝাবুয়া জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরের পেটলাওয়াড শহরের একটি রেস্টুরেন্টে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার
বিস্ফোরণে ধ্বংসস্তুপে পরিণত হয় রেস্টুরেন্টটি। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি। স্থানীয় পুলিশ বলছে, এখনও পর্যন্ত ১০৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পেটলাওয়াডের এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলে অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাই ধ্বংসস্তুপ না সরালে মৃতের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব ধ্বংসস্তুপ সরানো কাজ চলছে।
রেস্টুরেন্টটি মধ্যপ্রদেশের পেটনাওয়াদ শহরে অবস্থিত, জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে। সিলিণ্ডার বিস্ফোরণে শুধু ওই হোটেলের নয়, আশেপাশের এলাকার অন্যান্য বাড়িতেও ফাটল ধরেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পল্লীবিদ্যুতের আলোয় আলোকিত হলো আরও ৩টি গ্রাম পরবর্তী সংবাদ ভাইয়ের আসনে নির্বাচন করবেন কাদের সিদ্দিকী

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads