শ্যামলবাংলা স্পোর্টস : বিশ্বকাপ বাছাইপর্বে জর্ডানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের চতুর্থ ম্যাচে জর্ডানের কাছে হার মানে লাল-সবুজরা।
রক্ষণাত্মক কৌশলে মূল ভিত্তি থাকলেও মাঝে-মধ্যেই আক্রমণ রচনা করেছেন মামুনুলরা। কিন্তু শুরুতেই গোল হজম করেন তারা।
খেলা শুরুর ১৪ মিনিটেই বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে জর্ডানকে এগিয়ে নেন আবদাল্লাহ দিভ। এরপর ৩৩ মিনিটে সংঘবদ্ধ একটি আক্রমণের সফল সমাপ্তি টেনে ব্যবধান ২-০ করেন জর্ডানের মন্তার আবু আমারা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে জর্ডান আরও দুইবার বল জড়ালে খেলা শেষ হয় ৪-০ গোলের ব্যবধানে। হতাশা নিয়েই ঘরে ফেরেন স্বাগতিক দর্শকরা।

























