ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও প্রকাশ, ২ ধর্ষক আটক

খবর টি পড়েছেন : ২৮৩
হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও প্রকাশ, ২ ধর্ষক আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Rape-New-হবিগঞ্জ প্রতিনিধি : এক স্কুল ছাত্রী নির্যাতনের রেশ কাটতে না কাটতেই হবিগঞ্জে আবারও ঘটল আর একটি নেক্কারজনক ঘটনা। এবার মারধর নয়। স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করল ২ যুবক। শুধু ধর্ষণ করেই তারা ক্ষান্ত হয়নি, তা ভিডিও করে ছেড়ে দিয়েছে ইন্টানেটেও। এ নিয়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে হবিগঞ্জে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ বখাটেকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২ টার দিকে শহরের পিটিআই রোড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বগলা বাজার এলাকার মৃত নারায়ন দেবের ছেলে রাজন দেব (২১) এবং উমেদনগর এলাকার মৃত মাখন মিয়ার ছেলে নূরুল আমিন মনির (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট হবিগঞ্জ বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীতে স্কুল থেকে আসার পথে হবিগঞ্জ সরকারী মহিলা কলেজ রোড থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে অন্যত্র নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে তা ভিডিও করে ইন্টরনেটে ছেড়ে দেয়।
ছাত্রীর বাবা ইফসুফ আলী জানান, লোক লজ্জার ভয়ে তার মেয়ে কারো কাছে কিছু বলেনি। এমনকি তার মাকেও না। কিন্তু মঙ্গলবার সকালে তার ছেলে ফেইসবুকে এই ভিডিওটি নূরুল আমিন মনিরের আইডিতে দেখে পরিবারের লোকজনকে দেখায়। পরে তারা দুজনে সকাল ১০টার দিকে রাজন দেব ও নূরুল আমিন মনিরকে অভিযোক্ত করে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, অভিযোগ দায়েরের পর পরই পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহরের পিটিআই রোড থেকে তাদেরকে আটক করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জর্ডানের কাছেও বড় ব্যবধানে হার বাংলাদেশের পরবর্তী সংবাদ নিজামীর আপিল শুনানি ৩ নভেম্বর পর্যন্ত মুলতবী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads