রেজাউল করিম বকুল, শ্রীবরদী : ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সড়ক, ব্রিজ, বাড়ি ও আবাদি জমি নদী ভাঙনের কবলে পড়ায় শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া মেঘাদল এলাকায় পাগলা নদীর দু’পাড়ের গ্রামবাসীরা বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে মেঘাদল ব্রীজে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সহস্রাধিক লোক। তাদের দাবি দ্রুত বালু উত্তোলন বন্ধের। ওই সময় মানববন্ধনের নেতৃত্বকারী ইউপি সদস্যা আঞ্জুমআরা বেগম বক্তব্যে বলেন, এলাকার একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে মেঘাদল, বাবেলাকোনা, চান্দাপাড়া ও কর্ণঝোড়া গ্রামের প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি এখন হুমকির সন্মুখীন। ইতোমধ্যে হারিয়াকোনা মেঘাদল সড়কের কিছু অংশ ও কয়েকটি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। এভাবে বালু উত্তোলন করা হলে অচীরেই সড়ক, বর্ডার সড়কের,মেঘাদল ব্রীজসহ ৫/৬শ পরিবার গৃহহীন হবে। অন্যান্য বক্তাদেরও দাবি দ্রুত বালু উত্তোলন বন্ধের। নইলে তারা আরও কর্মসূচী হাতে নেবে বলেও উল্লেখ করেন তারা।
























