ads

শনিবার , ৫ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

খবর টি পড়েছেন : ২১৫
শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

jonmastomi picস্টাফ রিপোর্টার : শেরপুরে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের শ্রী শ্রী গোপালবাড়ী মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই মন্দির অঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, পৌর মেয়র হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, গোপালবাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহাসহ বিপুল সংখ্যক পূণ্যার্থী অংশ নেন। ওইসময় শোভাযাত্রায় সমবেত পুণ্যার্থীর ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ-কৃষ্ণ কৃষ্ণ হরে হরে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শেরপুর পৌর শহর।জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে শনিবার ভোর থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২৪ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads