ads

বুধবার , ২১ অক্টোবর ২০২৬ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো দুজন। ২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি।

Shamol Bangla Ads

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেলে কয়েকজন পর্যটক হিমছড়ি সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও আরো বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Shamol Bangla Ads

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানান, সাগরের প্রবল স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে সংশ্লিষ্টরা কাজ করছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads