ads

রবিবার , ২৮ জুন ২০২৬ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৮, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। ২৮ জুন রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
Shamol Bangla Ads

গত বছরের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর গত ২১ জুন তাকে প্রত্যাহারের পরদিন (২২ জুন) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে ডিসির দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনা সিলেটসহ সারাদেশে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সরওয়ার আলমকে প্রত্যাহারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনও হয় সিলেটে।

নতুন আদেশ অনুযায়ী, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসান সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

Need Ads
error: কপি হবে না!