ads

বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা

খবর টি পড়েছেন : ২০২
নালিতাবাড়ীতে বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

IMG_5297নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ‘দিন বদলের বাংলাদেশ, ফলবৃে ভরবো দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন এডিপির অংশীদারিত্বে ৩দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা সমাপ্ত হয়েছে।
এ উপলক্ষে ১৯ আগস্ট বুধবার সমাপনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিম। অন্যান্য অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, কৃষিবিদ ড: আ: ছালাম, আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাষ্টার, সাধারণ সম্পাদক, ফজলুল হক, মো: আব্দুর সবুর, আছমত আরা আছমা, হাবিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন, রেজাউল করিম রেজা, উপজেলা কৃষক প্রতিনিধি, আব্দুল্লাহ মাষ্টার ও এডিপি ম্যানেজার অরবিন্দ এস গমেজ।
সমাপনী অনুষ্ঠানে নার্সারী, কৃষি প্রযুক্তি, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরন ও ষ্টল ক্যাটাগরীতে পুরস্কার দেয়া হয়। বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে ষ্টল ক্যাটাগরীতে প্রথম পুরস্কার লাভ করে নালিতাবাড়ী ওয়ার্ল্ড ভিশন এডিপি, বাংলাদেশ। মেলায় নার্সারীর ষ্টল, কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও বিভিন্ন ফলের প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ Grenades, bullets recovered in Sherpur. পরবর্তী সংবাদ গোমস্তাপুরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহতের ঘটনায় ৩ মামলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads