ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুরু হলো উড়াল সড়কের কাজ

খবর টি পড়েছেন : ২৫৯
শুরু হলো উড়াল সড়কের কাজ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Fly Roadশ্যামলবাংলা ডেস্ক : পিলারের পাইলিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) কাজ। ১৬ আগস্ট রবিবার রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, নির্ধারিত সাড়ে ৩ বছরে শেষ হবে বহুল প্রতীক্ষার উড়াল সড়কের কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতা ও নকশা সংশোধনের কারণে ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পর শুরু হলো উড়াল সড়কের কাজ। এর আগে দুই দফায় তারিখ নির্ধারণ করে নির্মাণকাজ শুরু করা যায়নি।
উদ্বোধন অনুষ্ঠানে সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রকল্পের জমি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেন।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম উড়াল সড়ক। এতে ৮ হাজার ৯৪০ কোটি টাকা বিনিয়োগ করবে ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। বাংলাদেশ সরকার উড়াল সড়কের প্রথম ভাগের নির্মাণ শেষে এক বছরে ২ হাজার ৪১৪ কোটি টাকা বিনিয়োগ করবে।
নির্মাণকাজের উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, রেললাইনের ওপর দিয়েই নির্মাণকাজ শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাতরাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী গিয়ে শেষ হবে উড়াল সড়ক। এ সড়কের মূল অংশের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। এর সঙ্গে আরও পাঁচ কিলোমিটার দীর্ঘ দুটি সংযোগ সড়ক থাকবে। এর একটি হবে মানিক মিয়া এভিনিউ থেকে তেজগাঁও লেভেলক্রসিং পর্যন্ত। অন্যটি পলাশী থেকে মগবাজার পর্যন্ত। মন্ত্রী জানান, ২০১৮ সালের মধ্যে উড়াল সড়ক নির্মাণকাজ শেষ হবে। তিন ভাগে করা হবে উড়াল সেতুর কাজ। প্রথম পর্যায়ে বিমানবন্দর সড়ক থেকে মহাখালী পর্যন্ত প্রায় ৭ দশমিক ৪৫ কিলোমিটার নির্মাণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে মহাখালী থেকে কমলাপুর পর্যন্ত ৫ দশমিক ৮৫ কিলোমিটার ও শেষ পর্যায়ে কমলাপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৬ দশমিক ৪৩ কিলোমিটার নির্মাণ হবে। উড়াল সড়কে গাড়ি ওঠানামার জন্য ৩১টি র‌্যাম্প থাকবে। র‌্যাম্পসহ দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার।
যানজট নিরসনে ২০০৯ সালে ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১১ সালের ১৯ জানুয়ারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সেতু বিভাগ। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে ছিল নির্মাণকাজ। দুই দফা নকশা সংশোধন করে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর ব্যয় বাড়িয়ে পুনরায় চুক্তি করা হয়।
উড়াল সড়ক নির্মাণে ব্যয় হবে ১১ হাজার ৪০৫ কোটি টাকা। ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি ৮ হাজার ৯৪০ কোটি টাকা বিনিয়োগ করবে। ২ হাজার ৪১৪ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। এছাড়াও জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিসেবা সংযোগ লাইন স্থানান্তরে সরকার ব্যয় করেছে ২ হাজার ৪৬৫ কোটি টাকা। প্রকল্পে সর্বমোট ব্যয় দাঁড়াবে ১৩ হাজার ৮১৯ কোটি টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ভুয়া কেক কাটার জবাব পাবেন ২০১৯ সালের নির্বাচনে…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads